প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
নরসিংদীর শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে সুবিধা বঞ্চিত ৩০জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শুভ সংঘের আয়োজনে অনুষ্ঠিত সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় ও শিবপুর উপজেলা শাখার উপদেষ্টা মাহবুবুর রহমান মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন ইমদাদুল হক মিলন।
প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া হোসেন প্রমুখ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান